1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সিনিয়র সহকারী সচিব হলেন বাবুগঞ্জের এসিল্যান্ড তামান্না - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
এমবিবিএস’র ফলাফলে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রশংসনীয় সাফল্য ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ, ৫১ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রীর হামলায় স্বামী গুরুতর আহত: ঘটনাস্থল থেকে হাতুড়ির হাতল উদ্ধার পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়ন, মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা ২৭৬ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের মামলা রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি

সিনিয়র সহকারী সচিব হলেন বাবুগঞ্জের এসিল্যান্ড তামান্না

  • আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ্‌ কামরুন্নাহার তামান্না সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন। গত ২৪ মার্চ ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

 

পদোন্নতির ফলে তিনি জাতীয় বেতন স্কেল অনুযায়ী নবম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেডে উন্নীত হয়েছেন এবং সে অনুযায়ী বেতন-ভাতা প্রাপ্য হবেন। একইসঙ্গে তাঁকে সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন।

 

৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা কামরুন্নাহার তামান্না ২০২৪ সালের ৪ জুলাই বাবুগঞ্জে যোগদানের পর থেকেই ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর দায়িত্বকালীন সময়ে ভূমি উন্নয়ন কার্যক্রম, নামজারি, খাজনা আদায়, খারিজসহ ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করা হয়।

 

এছাড়া, মাটি ব্যবস্থাপনা আইনে বেদখল জমি উদ্ধার, মোবাইল কোর্ট পরিচালনা, পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, খাদ্যে ভেজাল প্রতিরোধে কার্যক্রম এবং বাজার মনিটরিংয়ের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

তাঁর এই পদোন্নতিকে বাবুগঞ্জের প্রশাসনিক মহলসহ স্থানীয়দের কাছে একটি ইতিবাচক অর্জন হিসেবে দেখা হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network