1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দুমকিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার-২ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার বাবুগঞ্জে অনুমতি ছাড়া বিএনপির সভা-সমাবেশ না করার নির্দেশ

দুমকিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার-২

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর দুমকিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি ও একটি ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-একাধিক মামলার আসামি মিজান শিকদার (৩৫) এবং পারিবারিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আল-আমীন হাওলাদার (৩৮)।

 

মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুর সাড়ে ১২টায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টায় উপজেলার লেবুখালী ইউনিয়নের পাগলা এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজান শিকদারকে গ্রেফতার করা হয়। এসময় পৃথক আরেকটি অভিযানে মঙ্গলবার বেলা ১১টায় শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রাম থেকে আল-আমীন হাওলাদারকে আটক করা হয়। দুমকি থানা পুলিশের দুটি পৃথক টিম এসব অভিযান পরিচালনা করে।

 

থানা সূত্রে জানা গেছে, মিজান শিকদারের বিরুদ্ধে দুটি মাদক মামলায় আদালতের সাজা পরোয়ানা রয়েছে। এর মধ্যে এক মামলায় তাকে ২ বছর ৫ মাস কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অপর মামলায় ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।এছাড়া তার বিরুদ্ধে ১১টি মাদক মামলাসহ অন্যান্য ধারার আরও ৫টি মামলা বিচারাধীন রয়েছে, যা মোট ১৬টি মামলায় দাঁড়িয়েছে।

 

অন্যদিকে, আল-আমীন হাওলাদারের বিরুদ্ধে পারিবারিক কলহজনিত একটি ডিক্রির মামলায় আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মিজান শিকদারের বাড়ি লেবুখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আঠারোগাছিয়া এলাকায় এবং আল-আমীন হাওলাদারের বাড়ি শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামে।

 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন “ইনকিলাবের এ প্রতিবেদক’কে” জানান, গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network