1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সুন্দরবনে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
এমবিবিএস’র ফলাফলে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রশংসনীয় সাফল্য ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ, ৫১ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রীর হামলায় স্বামী গুরুতর আহত: ঘটনাস্থল থেকে হাতুড়ির হাতল উদ্ধার পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়ন, মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা ২৭৬ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের মামলা রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি

সুন্দরবনে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন ।

 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনী খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে, ৩১ মার্চ মঙ্গলবার মধ্য রাত ২টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা হতে ডাকাতদের কাছে জিম্মি থাকা ১ জন জেলেকে উদ্ধার করা হয়।

 

এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিকে নৌকায় রেখে বনের ভেতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জেলে মজিবর গাজী (৫০) খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। তিনি কাকড়া আহরনের জন্য সুন্দরবনে গিয়েছিলেন।

 

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যু মুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network