1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
খুব শিগগিরই আমরা দেশে ফিরব : আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় প্রধান নদীগুলোয় দখল দূষণ ভরাট চলছে, রক্ষার দাবি মোবাইল ফোন না পেয়ে অভিমানে  অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বরিশালে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

খুব শিগগিরই আমরা দেশে ফিরব : আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

  • আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক সংবাদমাধ্যম লন্ডনভিত্তিক চ্যানেল এস টিভিতে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে বাংলাদেশ সরকারের সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম আওয়ামী লীগের দেশে ফেরার বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।টিভি অনুষ্ঠান

মঙ্গলবার ৩১ মার্চ প্রচারিত ওই সাক্ষাৎকারে তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশে ফেরার মতো কোনো নিশ্চয়তা ছিল না। তবে বর্তমান রাজনৈতিক সরকারের প্রতি একটি আস্থার জায়গা তৈরি হওয়ায় তারা ফেরার বিষয়ে আশাবাদী।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কারও কাছ থেকে কোনো নিশ্চয়তা পাইনি। আগের সরকারের মানুষের কাছে কোনো জবাবদিহিতা ছিল না। কিন্তু বর্তমান সরকার যেভাবেই নির্বাচিত হোক, এটি একটি রাজনৈতিক দলভিত্তিক সরকার। ফলে জনগণের কাছে তাদের দায়বদ্ধতা রয়েছে।

তিনি আরও বলেন, আমরা মনে করি, তারা সংবিধান ও মানুষের অধিকার মেনে চলবে। যদি তা না করে, তাহলে অতীতের মতো জনগণকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক আন্দোলনে নামতে আমরা প্রস্তুত।জাতীয় খবর

দেশে ফেরার সময় সম্পর্কে জানতে চাইলে শ ম রেজাউল করিম বলেন, খুব শিগগিরই আমরা দেশে ফিরব। নির্দিষ্ট দিন-তারিখ বলতে পারছি না, তবে মানসিক প্রস্তুতি প্রায় সম্পন্ন।

তিনি অভিযোগ করেন, অতীতে দেশে না ফেরার অন্যতম কারণ ছিল নিরাপত্তাহীনতা। রাস্তাঘাটে ‘মব’ সহিংসতার আশঙ্কা ছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা নিহত হয়েছেন। সেই পরিস্থিতি বন্ধ হলে এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারলে আমরা আইনি লড়াই করতে পারব বলেন তিনি।

 

সাক্ষাৎকারে তিনি বর্তমান সরকারের প্রতি আংশিক আস্থা প্রকাশ করে বলেন, একটি রাজনৈতিক সরকার হিসেবে তারা অন্তত জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে—এমন প্রত্যাশাই তাদের দেশে ফেরার আত্মবিশ্বাস বাড়িয়েছে।

 

বর্ণনায় আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থার ঘাটতি থাকলেও বর্তমান রাজনৈতিক সরকারের ওপর কিছুটা আস্থা তৈরি হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network