1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পটুয়াখালীতে ২৩ কেজির কোরাল মাছ ৩১ হাজার টাকায় বিক্রি - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার বাবুগঞ্জে অনুমতি ছাড়া বিএনপির সভা-সমাবেশ না করার নির্দেশ

পটুয়াখালীতে ২৩ কেজির কোরাল মাছ ৩১ হাজার টাকায় বিক্রি

  • আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কুয়াকাটা মাছ বাজারে আবারও দেখা মিলেছে বিশাল আকৃতির একটি কোরাল মাছের। প্রায় ২৩ কেজি ওজনের এ মাছটি জেলের জালে ধরা পড়ে, যা পরে প্রায় ৩০ হাজার ৬৪৫ টাকায় বিক্রি হয়েছে। মাছটি বাজারে আনার পর একনজর দেখার জন্য উৎসুক মানুষের ভিড় জমে যায়।

বুধবার (১ এপ্রিল) সকালে জেলে ফারুক মাঝি কুয়াকাটার একটি মৎস্য আড়তে বিরাট কোরাল মাছটি নিয়ে আসেন। মাছের ওজন ছিল ২২ কেজি ৭০০ গ্রাম। খোলা বাজারে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে মাছটি বিক্রি করা হয়।

 

জেলে ফারুক মাঝি বলেন, সুন্দরবনের ৭ নম্বর এলাকায় জাল পাতার সময় মাছটি ধরা পড়ে। বাজারে এনে ভালো দাম পেয়ে অনেক খুশি লাগছে।

 

মৎস্য আড়ত ‘খান ফিশ’-এর পরিচালক মো. জাহাঙ্গীর খান বলেন, বড় সাইজের কোরাল মাছের চাহিদা বাজারে অনেক বেশি। ফলে এমন মাছ সহজেই ভালো দামে বিক্রি করা যায়। দুই দিন আগেও আমরা বেশ কয়েকটি বড় মাছ বিক্রি করেছি।

 

 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ ধরনের বড় কোরাল মাছ ধরা পড়া উপকূলীয় জেলেদের জন্য ইতিবাচক সংবাদ। এতে তাদের আয় বাড়ছে এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network