1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভান্ডারিয়ায় তালা ভেঙে ৩টি গরু চুরি, দিশেহারা কৃষক - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

ভান্ডারিয়ায় তালা ভেঙে ৩টি গরু চুরি, দিশেহারা কৃষক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভা-ারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামে গভীর রাতে এক কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিনগত রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী লোকমান হাওলাদার উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উত্তর ভিটাবাড়িয়া গ্রামে আব্দুর রশিদ সিকদারের পুত্র।

 

লোকমান হাওলাদার জানান, প্রতিদিনের মতো তিনি রাতে গরুগুলো গোয়ালঘরে রেখে দুটি তালা দিয়ে ঘুমাতে যান। রাত প্রায় ৩টার দিকে ঘুম ভেঙে গোয়ালঘরে গরুগুলো স্বাভাবিক অবস্থায় দেখতে পান। কিন্তু ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, গোয়ালঘরের তালা ভাঙা এবং ভেতরে থাকা ৩টি গরুই উধাও। তিনি আরও বলেন, এটা একেবারেই পরিকল্পিত কাজ। একা কারও পক্ষে এমনটা সম্ভব না। নিশ্চয়ই একটি সংঘবদ্ধ চোরচক্র এ ঘটনার সঙ্গে জড়িত।

 

এ ঘটনায় তার ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। হঠাৎ এমন চুরির ঘটনায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন।

 

স্থানীয়দের মতে, এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় তারা আতঙ্কিত। দ্রুত চোরদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং চুরি হওয়া গরু উদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network