1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জিয়ানগরে হামের সংক্রমণ প্রতিরোধে প্রস্তুতিমূলক সভা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া

জিয়ানগরে হামের সংক্রমণ প্রতিরোধে প্রস্তুতিমূলক সভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের জিয়ানগর উপজেলায় হাম রোগের সংক্রমণ প্রতিরোধে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান মোঃ হাফিজুর রহমান। সভায় জানানো হয়, হাম প্রতিরোধে ইতোমধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল এলাকায় মাইকিং করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়াও, সভায় পরীক্ষামূলকভাবে একজনকে টিকাদান প্রদান করা হয়েছে।

 

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মারুফুল ইসলাম এবং প্রেসক্লাব সভাপতি খান মোঃ নাসির উদ্দীন প্রমুখ।

 

সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত  ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network