1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় খাল দখলমুক্তের দাবি, ইউএনও বরাবর অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার বাবুগঞ্জে অনুমতি ছাড়া বিএনপির সভা-সমাবেশ না করার নির্দেশ

কলাপাড়ায় খাল দখলমুক্তের দাবি, ইউএনও বরাবর অভিযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া: কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের খেপুপাড়া মৌজার জিনবুনিয়া খাল অবৈধ দখলমুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা ও জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন অধ্যাপক মো. ছলিমউল্লাহ।
বৃহস্পতিবার দায়ের করা এ অভিযোগে তিনি উল্লেখ করেন, পশ্চিম বাদুরতলী গ্রামের প্রায় ৫০০ পরিবারের চাষাবাদের জন্য এক হাজার একরের বেশি জমি রয়েছে। জিনবুনিয়া খালটি দীর্ঘদিন ধরে ওই এলাকার কৃষকদের জমিতে পানি নিষ্কাশন ও গবাদিপশুর পানির প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
অভিযোগে বলা হয়, স্থানীয় এমাদুল সহ কয়েকজন ব্যক্তি ভুয়া কাগজপত্র তৈরি করে খালের জায়গা দখল করে পাকা ঘরবাড়ি নির্মাণ করেছেন। ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়ে বর্ষা মৌসুমে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে কৃষকদের রোপণকৃত ফসল নষ্ট হচ্ছে এবং গবাদিপশুও বিশুদ্ধ পানির অভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
এছাড়া, এলাকাবাসী খালটি অবমুক্ত করার দাবি জানালে অভিযুক্তরা ভয়ভীতি প্রদর্শন করছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় জিনবুনিয়া খালটি অবৈধ দখলমুক্ত করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে ইউএনও’র হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী ও স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে দ্রুত ব্যবস্থা না নিলে কৃষি উৎপাদন ব্যাহত হয়ে এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network