1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় বিদেশে পাঠানোর নামে প্রতারণা, টাকা আত্মসাতের অভিযোগে মামলা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার বাবুগঞ্জে অনুমতি ছাড়া বিএনপির সভা-সমাবেশ না করার নির্দেশ

কলাপাড়ায় বিদেশে পাঠানোর নামে প্রতারণা, টাকা আত্মসাতের অভিযোগে মামলা

  • আপডেট সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় বিদেশে (গ্রীস) পাঠানোর প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১৩ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. হাসান চৌকিদার গত ১২ মার্চ কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চম্পাপুর ইউনিয়নের মো: রফিকুল ইসলাম হাওলাদারের ছেলে মোঃ মিরাজ হাওলাদার (৩৫) এবং বেগমগঞ্জের মো: আবুল মিয়ার ছেলে মো: মাসুদ আলম কে আসামি করে মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণে জানা যায়, মিরাজ হাওলাদার ও মাসুদ আলম বিভিন্ন সময়ে ব্যাংক ও সরাসরি লেনদেনের মাধ্যমে বাদীর কাছ থেকে মোট ১৩ লাখ ৩০ হাজার টাকা গ্রহণ করে। তারা গ্রীসে পাঠানোর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি।

বাদীর অভিযোগ, ২০২৫ সালের ১১ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিদেশ পাঠানোর চেষ্টা করা হয়। তবে বিমানবন্দরে তার পাসপোর্টের সিল সন্দেহজনক হওয়ায় কর্তৃপক্ষ সেটি জব্দ করে এবং তাকে ফেরত পাঠানো হয়।

পরবর্তীতে বাদী আসামিদের বিষয়টি জানিয়ে কাগজপত্র ঠিক করে বিদেশে পাঠানো অথবা টাকা ফেরত চান। কিন্তু আসামিরা বিভিন্ন সময়ক্ষেপণ করতে থাকে এবং নির্ধারিত সময় পার হওয়ার পরও টাকা ফেরত দেয়নি।

মামলায় আরও উল্লেখ করা হয়, ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি বাদী কয়েকজন সাক্ষীসহ আসামিদের বাড়িতে গিয়ে টাকা ফেরত চাইলে তারা তা অস্বীকার করে এবং তাকে প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। এদিকে, মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিতে (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) প্রেরণ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

 

অভিযুক্ত মিরাজ হাওলাদার বলেন, “হাসান চৌকিদার আমার মামাতো ভাই। সে আমাকে নিয়ে মাসুদ আলমকে টাকা দিয়েছিল-এটা সত্য। তার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, তিনি শিগগিরই টাকা ফেরত দেবেন। আমার ভাই ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে মামলা করেছে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network