1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে তিন পরিকল্পনা : পাইপলাইন যাবে বরিশাল হয়ে ঢাকা বা খুলনায় সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে : তথ্য উপদেষ্টা ভারতের প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত কানাডা : কার্নি শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার! ৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি

ভাণ্ডারিয়ায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

ভা-ারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভা-ারিয়ায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে রবিবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান। এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, ভা-ারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসানসহ অন্যান্যরা।

সভায় জানানো হয়, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে। সকাল ১০টায় জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ পরিবেশনার মাধ্যমে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। সকাল সাড়ে ১১টায় উপজেলা অডিটরিয়ামে শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিষয় ‘পহেলা বৈশাখ’ এবং ৯ম থেকে ১০ম শ্রেণির জন্য ‘বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য’ নির্ধারণ করা হয়েছে। প্রাক-প্রাথমিক থেকে ২য় এবং ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত বিষয় রাখা হয়েছে।

এছাড়া দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী এবং আলোচনা সভার আয়োজন করা হবে। বিকেল ৪টায় হাসপাতাল সংলগ্ন জিয়া মাঠে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি উপজেলা পরিষদ চত্বরে একদিনব্যাপী বৈশাখী মেলার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর আগে একই সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

এদিকে সভায় আগামী ৮ ও ৯ এপ্রিল দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৬, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ১২ ও ১৩ এপ্রিল ‘তারুণ্যের উৎসব-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা, ক্রিকেট টুর্নামেন্ট, ভ্রাম্যমাণ পাঠাগার কার্যক্রম এবং মাদকবিরোধী জনসচেতনতামূলক সপ্তাহব্যাপী প্রচারণা চালানোর বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network