1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সরকারি মূল্যে ডিজেল পেয়ে সমুদ্রযাত্রায় পটুয়াখালীর উপকূলের জেলেরা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী  লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

সরকারি মূল্যে ডিজেল পেয়ে সমুদ্রযাত্রায় পটুয়াখালীর উপকূলের জেলেরা

  • আপডেট সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে জ্বালানি সংকটের প্রভাব পড়লেও পটুয়াখালীর আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে দেখা মিলেছে স্বস্তির চিত্র। সরকারি উদ্যোগে ডিজেল সরবরাহ পাওয়ায় আবারও গভীর সমুদ্রে যাত্রা শুরু করেছে উপকূলের জেলেরা।

 

দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর হিসেবে পরিচিত এই বন্দরের অধিকাংশ মানুষ জেলে পেশার ওপর নির্ভরশীল। তবে গত কয়েকদিন ধরে জ্বালানি সংকটের কারণে সমুদ্রগামী ট্রলার চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছিল। এতে বিপাকে পড়েন হাজারো জেলে ও সংশ্লিষ্ট শ্রমজীবী মানুষ।

 

 

জেলেদের এই সংকট বিবেচনায় নিয়ে কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (৪ এপ্রিল) বিকেলে আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে জেলেদের মাঝে সরকারি মূল্যে প্রায় ২৭ হাজার লিটার ডিজেল বিতরণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক এ কার্যক্রম তদারকি করেন।

 

 

সরকারি এই সহায়তা পাওয়ার পর রোববার (৫ এপ্রিল) সকালে বন্দর থেকে শত শত ট্রলারকে গভীর সমুদ্রে যাত্রা করতে দেখা গেছে। হঠাৎ করে কর্মচাঞ্চল্য ফিরে আসে পুরো মৎস্য বন্দরে।

 

 

জেলে মো. মিজান মাঝি বলেন, কয়েকদিন ধরে তেলের অভাবে ট্রলার নিয়ে বসে থাকতে হয়েছে। সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি দামে তেল পেয়ে আমরা আবার সমুদ্রে যেতে পারছি, এতে অনেক স্বস্তি লাগছে।

 

 

আরেক জেলে রবিউল মাঝি বলেন, আগামী ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে। এর আগে কিছুদিন মাছ ধরতে পারলে পরিবার নিয়ে একটু স্বস্তিতে থাকতে পারব।

 

 

ট্রলার মাঝি আলমগীর হোসেন বলেন, বাজারে তেলের দাম বেশি হওয়ায় সমুদ্রে যাওয়া সম্ভব হচ্ছিল না। সরকারি মূল্যে তেল পাওয়ায় এখন অন্তত কয়েকটা ট্রিপ দিতে পারব। এটা আমাদের জন্য বড় সহায়তা।

 

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক বলেন, জ্বালানি সংকটের কারণে জেলেরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সীমিত পরিসরে সরকারি মূল্যে ডিজেল সরবরাহ করেছি। সামনে ৫৮ দিনের নিষেধাজ্ঞা রয়েছে, তাই এর আগে তারা যেন কিছুটা স্বস্তিতে মাছ ধরতে পারে—সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

তিনি আরও জানান, পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী জেলেদের সহযোগিতা দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হবে।

 

উল্লেখ্য, আগামী ১৫ এপ্রিল থেকে সরকার ঘোষিত ৫৮ দিনের সামুদ্রিক মাছ শিকার নিষেধাজ্ঞা শুরু হবে। এর আগে সরকারি সহায়তায় সমুদ্রে যেতে পেরে খুশি উপকূলের জেলেরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network