1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাউফলে পুকুরে ঝাঁপিয়েও ছাত্রলীগ নেতার হাত থেকে রেহাই পেলেন না ছাত্রদল কর্মী - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার বাবুগঞ্জে অনুমতি ছাড়া বিএনপির সভা-সমাবেশ না করার নির্দেশ

বাউফলে পুকুরে ঝাঁপিয়েও ছাত্রলীগ নেতার হাত থেকে রেহাই পেলেন না ছাত্রদল কর্মী

  • আপডেট সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফলে মো. মিলন সিকদার নামের এক ছাত্রদল কর্মীর ওপর হামলা চালিয়ে মারধরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে অলিপুরা বাজারের দক্ষিণ পাশে সিকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

ছাত্রদল কর্মী মিলন সিকদারে বরিশাল বিএম কলেজের স্নাতক শ্রেণির ছাত্র।

বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান সরদার বলেন, শুক্রবার (০৩ এপ্রিল) মিলনের সঙ্গে কথা বলতে তাদের বাড়িতে গেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আ. রহমান আমাকে গালাগাল দিয়ে মারধর করে মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় মিলন সিকদারকে সাক্ষী শুক্রবার থানায় একটি লিখিত অভিযোগ করি।
অভিযোগের পরিপ্রেক্ষিতে সকালে ঘটনাস্থলে তদন্তে যায় বাউফল থানার এসআই মেহেদি হাসান। আর এতেই ক্ষুব্ধ হয়ে আ. রহমান, সিয়াম সিকদার, সানাউল সিকদারসহ ১০-১৫ জন বাড়ি থেকে বাজারের দিকে যাওয়ার সময় মিলনের গতিরোধ করে হামলা চালায়। পিটিয়ে আহত করে মিলনকে। একপর্যায়ে মিলন পাশের একটি পুকুরে ঝাঁপিয়ে পড়লেও রেহাই মেলেনি। ইটপাটকেল নিক্ষেপ করা হয় সেখানেও। একপর্যায়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা মিলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network