1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইয়াবা পরিবহনের অপরাধে কুয়াকাটায় শ্রমিকদল নেতার কারাদন্ড - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী  লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

ইয়াবা পরিবহনের অপরাধে কুয়াকাটায় শ্রমিকদল নেতার কারাদন্ড

  • আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়া উপজেলাধীন কুয়াকাটা পৌর শ্রমিকদলের সহসভাপতি জাকির হোসেনকে (৪৪) ইয়াবা পরিবহনের দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

 

রবিবার দিবাগত মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক এই অভিযান পরিচালনা করেন।

 

এছাড়া দন্ডিত জাকির হোসেনের এক সহযোগী দুলাল হোসেনের (৪৪) বিরুদ্ধে মহিপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। ইয়াসীন সাদেক জানান, ইয়াবা পরিবহনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৪২(১) ধারায় জাকির হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫দিন বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

 

এছাড়া সহযোগী দুলালের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network