1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী  লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়া উপজেলার ধানখালী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল কালাম আযাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন কলেজের শিক্ষকবৃন্দ।
সংবাদ সম্মেলনে শিক্ষকরা জানান, কলেজের অধ্যক্ষ মোঃ বশির আহমেদ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে শিক্ষা মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী সহকারী অধ্যাপক মোঃ মাসুম বিল্লাহকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। তবে অভিযোগ রয়েছে, জ্যেষ্ঠতায় ৭ম স্থানে থাকা প্রভাষক মোঃ আবুল কালাম আযাদ ক্ষমতার প্রভাব খাটিয়ে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ভুল বুঝিয়ে এবং শিক্ষকেদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ৩০ জুন ২০২৫ তারিখে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন, যা সংশ্লিষ্ট বিধিমালার পরিপন্থী।
শিক্ষকদের অভিযোগ, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি তার ছোট ভাই এসপি মোঃ রেজাউল করিমের ক্ষমতার দাপট দেখিয়ে কলেজে স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন। কলেজের অভ্যন্তরীণ আয় ব্যাংকে জমা না রেখে ও নির্ধারিত ক্যাশ বইয়ে লিপিবদ্ধ না করে তা আত্মসাতের অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে।
এছাড়া, শিক্ষকেদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং মামলা-মোকদ্দমার ভয় দেখানোর ঘটনাও উল্লেখ করা হয়।
তারা আরও জানান, গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কলেজের সভাপতির কাছে লিখিতভাবে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। ফলে শিক্ষকরা নিজেদের সম্মান রক্ষা এবং কলেজের আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে শিক্ষকবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন, যাতে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ বিষয়ে প্রভাষক মোঃ আবুল কালাম আযাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network