1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাউখালীতে দুটি খাল খনন কাজের উদ্বোধন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে তিন পরিকল্পনা : পাইপলাইন যাবে বরিশাল হয়ে ঢাকা বা খুলনায় সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে : তথ্য উপদেষ্টা ভারতের প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত কানাডা : কার্নি শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার!

কাউখালীতে দুটি খাল খনন কাজের উদ্বোধন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি’র) বাস্তবায়নে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে পিরোজপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য  ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।
উল্লেখ্য উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের জব্দকাঠি মৌজার গোপালপুর খাল সীমানার হাওলাদার বাড়ি হতে মধ্যমাঠ পর্যন্ত ও হোগলা মৌজার নাসির উদ্দিনের বাড়ি হইতে দিলু মেম্বারের জমি পর্যন্ত। উপজেলার গুরুত্বপূর্ণ এই খালগুলো দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে থাকায় স্থানীয় কৃষকরা চাষাবাদে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। পুনঃখনন প্রকল্পের আওতায় খালের নাব্যতা ফিরিয়ে আনা হবে, যা এলাকার কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে এর মাধ্যমে মাননীয় সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে যাব। খাল পুনঃখনন তারই অংশ। পিরোজপুর-২ আসনের প্রতিটি মানুষের ভাগ্যোন্নয়নে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। এই খালটি খনন করা হলে কয়েকশ একর জমি চাষাবাদের আওতায় আসবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে অত্র এলাকার সাধারণ মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল খনন কাজে অংশগ্রহণ করেন, কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির।
এ সময় খাল কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন, কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম তালুকদার, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মঈন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন বিএডিসির ইঞ্জিনিয়ার, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
দীর্ঘদিন পর খালটি পুনঃখনন শুরু হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকার কৃষকরা জানান, খালের গভীরতা বাড়লে তারা শুষ্ক মৌসুমে পানি ধরে রেখে বোরোসহ রবিশস্য চাষে ব্যাপক সুবিধা পাবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network