1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন, সভাপতি ইউসুফ, সম্পাদক জাবেদ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী  লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

কলাপাড়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন, সভাপতি ইউসুফ, সম্পাদক জাবেদ

  • আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া সাংবাদিক ফোরামের ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান ইউসুফ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক দিন প্রতিদিন-এর কলাপাড়া প্রতিনিধি এস এম ইলিয়াস জাবেদ।
সোমবার (১৩ এপ্রিল) রাতে ফোরামের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত রিমন সিকদার (দৈনিক ঘোষণা), সহ-সভাপতি খাইরুল আমিন তালুকদার (দৈনিক আলোকিত বরিশাল), যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আল আতিক (দৈনিক আমার দেশ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন মানিক (দৈনিক বরিশাল সমাচার), দপ্তর সম্পাদক মো. নুরুল আমিন (দৈনিক গণকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদ আরাফাত (দৈনিক আলোকিত সকাল) এবং অর্থ সম্পাদক ফখরুল আলম (দৈনিক মাতৃছায়া)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন–অ্যাডভোকেট জেড এম কাওছার (দৈনিক আইন বার্তা), মো. ফোরকান তালুকদার (দৈনিক দখিনের কাগজ), এস এম আলমগীর হোসেন (দৈনিক আমাদের কণ্ঠ) ও মো. মাহতাব হোসেন হাওলাদার (ধ্রুববাণী)।
নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান ইউসুফ বলেন, ‘কলাপাড়ার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য সুদৃঢ় করতে আমরা সম্মিলিতভাবে কাজ করবো। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ফোরাম সবসময় অগ্রণী ভূমিকা রাখবে।’
সাধারণ সম্পাদক এস এম ইলিয়াস জাবেদ বলেন, ‘সাংবাদিকদের অধিকার রক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং কলাপাড়ার ইতিবাচক উন্নয়ন তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য। সকল সদস্যের সহযোগিতায় একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তুলতে চাই।’
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network