1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উন্নয়ন কাজে দুর্নীতি হলে ছাড় নয় : কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে তিন পরিকল্পনা : পাইপলাইন যাবে বরিশাল হয়ে ঢাকা বা খুলনায় সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে : তথ্য উপদেষ্টা ভারতের প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত কানাডা : কার্নি শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার! ৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি

উন্নয়ন কাজে দুর্নীতি হলে ছাড় নয় : কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : কাউখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে উপজেলার সদর ইউনিয়নের দাসেরকাঠির তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ,মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর এমপি।

 

গত (১৫ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, খাল খনন ও উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না।

 

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আমাদের স্থানীয় প্রাকৃতিক সম্পদগুলো রক্ষা করতে হবে। এই খাল পুনঃখনন প্রকল্প সম্পন্ন হলে এলাকার কয়েক হাজার একর জমির চাষাবাদ সহজতর হবে।

 

এসময় তিনি কাজের গুণগত মান বজায় রাখার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশ দেন। তিনি স্থানীয় এলাকাবাসীর কাছে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলকে সহযোগিতার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান, কাউখালী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ,এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, রফিকুল ইসলাম রফিক, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন অফিসার মফিজুর রহমান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network