1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পটুয়াখালীতে জনস্বাস্থ্য সুরক্ষা ও হাম প্রতিরোধে জনসচেতনতা সভা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

পটুয়াখালীতে জনস্বাস্থ্য সুরক্ষা ও হাম প্রতিরোধে জনসচেতনতা সভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জনস্বাস্থ্য সুরক্ষা ও হাম প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের প্রত্যয়ে আজ জেলার বাউফলে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, হাম বর্তমানে একটি আলোচিত ও উদ্বেগজনক রোগে পরিণত হয়েছে। এ রোগ প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো টিকাদান নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার কার্যকর সমন্বয়ের মাধ্যমে আমরা হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণে আনতে পারবো। এ ক্ষেত্রে সকল বিভাগের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় তারা নিজ নিজ অবস্থান থেকে রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network