1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে তিন পরিকল্পনা : পাইপলাইন যাবে বরিশাল হয়ে ঢাকা বা খুলনায় সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে : তথ্য উপদেষ্টা ভারতের প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত কানাডা : কার্নি শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার! ৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি

পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেলের ওপর অতিরিক্ত চাপ ও অস্বাভাবিক মজুদ কমাতে পিরোজপুরে ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ চালু করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে পিরোজপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বলেশ্বর ফিলিং স্টেশনে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।

 

অনুষ্ঠানে স্মার্ট ফুয়েল অ্যাপের কার্যক্রম তুলে ধরেন ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপের উদ্ভাবক ওবায়দুল হক রাসেল। তিনি জানান, ফিলিং স্টেশনে আসা মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে অ্যাপে সংরক্ষণ করা হবে।

কোনো বাইকার একবার ৫০০ টাকার পেট্রল বা অকটেন নিলে পরবর্তী ৯৬ ঘণ্টা বা চার দিনের মধ্যে জেলার নির্ধারিত পাঁচটি ফিলিং স্টেশন কিংবা অ্যাপ-সংযুক্ত অন্য কোনো স্টেশন থেকে পুনরায় জ্বালানি নিতে পারবেন না।

রাসেল বলেন, এই ব্যবস্থার মাধ্যমে একই যানবাহনের বারবার জ্বালানি নেওয়া বন্ধ করা সম্ভব হবে। ফলে কৃত্রিম সংকট ও অতিরিক্ত ভিড় কমবে। পর্যায়ক্রমে জেলার সব ফিলিং স্টেশনে অ্যাপটি চালু করা হবে বলেও জানান তিনি।

আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে স্টেশনগুলোতে ভিড় উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেন এই উদ্ভাবক।

 

রাসেল জানান, স্মার্ট ফুয়েল অ্যাপটি বর্তমানে ঝিনাইদহ জেলায় পাইলট প্রকল্প হিসেবে চালু রয়েছে। পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের আমন্ত্রণে পিরোজপুরে এটি চালু করা হয়েছে, যাতে স্থানীয় মানুষের ভোগান্তি কমানো যায়।

 

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং বিআরটিএর সহকারী পরিচালক ও সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network