1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় অতিরিক্ত দামে তেল বিক্রি : ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে তিন পরিকল্পনা : পাইপলাইন যাবে বরিশাল হয়ে ঢাকা বা খুলনায় সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে : তথ্য উপদেষ্টা ভারতের প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত কানাডা : কার্নি শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার! ৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি

ভাণ্ডারিয়ায় অতিরিক্ত দামে তেল বিক্রি : ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিবেদকঃ পিরোজপুরের ভা-ারিয়া চরখালী বাসস্ট্যান্ড এলাকায় সরকার বর্তমান নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার চরখালী বাসস্ট্যান্ডের ফয়সাল এন্টারপ্রাইজ এ অভিযান চালিয়ে এই দ-াদেশ প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভা-ারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হালদার।

আদালত সূত্র জানা যায়, প্রতিষ্ঠানটির মালিক মোঃ ফয়সাল খান নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করে আসছিলেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network