1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় তার চুরির অভিযোগে একজন গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে তিন পরিকল্পনা : পাইপলাইন যাবে বরিশাল হয়ে ঢাকা বা খুলনায় সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে : তথ্য উপদেষ্টা ভারতের প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত কানাডা : কার্নি শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার! ৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি

ভাণ্ডারিয়ায় তার চুরির অভিযোগে একজন গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ভা-ারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভা-ারিয়া পৌরসভা এলাকায় বিভিন্ন বাসা-বাড়ি ও বৈদ্যুতিক খুঁটি থেকে সংযোগের তার চুরির সাথে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৯টার দিকে পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কাজী আশফাকুজ্জামান জয় (৪০) ভা-ারিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের স্টিমারঘাট এলাকার মৃত কাজী আনিসুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে ভা-ারিয়া পৌর এলাকায় পোল ও বাসা-বাড়ির বিদ্যুৎ সংযোগের তার কেটে নেওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটে। এসব অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে আজ সকালে জয়কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে তার কাটার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ভা-ারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জগলুল হাসান জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। চুরির উপদ্রব কমাতে এলাকায় পুলিশি তৎপরতা আরও বাড়ানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network