1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা

  • আপডেট সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে গড়ে তোলা হয়েছে একটি ব্রয়লার মুরগির খামার। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
জানা যায়, ধানখালী গাজী আবদুল মান্নান এ্যান্ড হাফিজা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং ধানখালী গাজী শফিউর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই খামারটি স্থাপন করা হয়েছে। খামারের মুরগির বিষ্ঠা থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। অনেক শিক্ষার্থী ক্লাসে মনোযোগ দিতে পারছে না বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দা খাদিজা বেগম বলেন, “খামারের গন্ধে আশপাশে থাকা দায় হয়ে গেছে। বাচ্চারা ঠিকমতো স্কুলে বসে থাকতে পারে না।”
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুমান মোল্লা ও লিজা ইয়াসমিন বলেন, “মুরগির খামারের কারণে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছে। বিষয়টি সমাধান করে শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করা দরকার।
ধানখালী গাজী শফিউর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মনিরুল ইসলাম বলেন, “দুর্গন্ধের কারণে ছোট ছোট শিক্ষার্থীরা বেশি কষ্ট পাচ্ছে। এতে তাদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
ধানখালী গাজী আবদুল মান্নান এ্যান্ড হাফিজা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন বলেন, “বিদ্যালয়ের পাশে এ ধরনের খামার থাকায় শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
এ বিষয়ে খামারের মালিক শামিম হাওলাদার বলেন, “বৃষ্টির পানি জমে থাকায় দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলে এ সমস্যা হতো না।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, “বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেয়েছি। খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর দাবি, শিক্ষার্থীদের সুস্থ পরিবেশে পাঠদানের স্বার্থে দ্রুত খামারটি অপসারণ বা যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network