1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কুয়াকাটায় ২১ একর জমি দখলের অভিযোগ রাখাইন নেতার - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার বাবুগঞ্জে অনুমতি ছাড়া বিএনপির সভা-সমাবেশ না করার নির্দেশ

কুয়াকাটায় ২১ একর জমি দখলের অভিযোগ রাখাইন নেতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কুয়াকাটায় রাখাইন বোচান তার ওয়ারিশদের ২১ একর ৬৬ শতক জমি দখল করতে জমির ধরন পাল্টে ফেলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাখাইন বোচান।
তিনি জানান, সিএস, আরএস ও এসএ তে তার পূর্বপুরুষদের নামে রেকর্ডপত্র থাকলেও একটি প্রভাবশালী মহল তাঁদের জমিতে বাউন্ডারি দেয়ার কাজ করছে। বোচান এর প্রতিকার চাইতে কথিত মালিক দাবিদার গংদের বিরুদ্ধে ২০২৪ সালের নভেম্বর মাসে পটুয়াখালী যুগ্ম জেলা জজ আদালত ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল (আদালতে) একটি মামলা করেন। যার নম্বর ৪১৭/২০২৪। লতাচাপলী মৌজার এসএ ৭৫৭ খতিয়ানের বিভিন্ন দাগে ওই জমির অবস্থান বলে জানান বোচান।
এ মামলায় তিনি আব্দুল জব্বার হাওলাদারকে প্রধান করে অন্তত ৮৭ জনকে বিবাদী করেছেন। বোচানের অভিযোগ ওই জমিতে বর্তমানে কতিপয় লোকজন ভূমির ধরন পাল্টে দেওয়ার কাজ করছে। তিনি এর প্রতিকার চেয়েছেন।
তিনি দাবি করেন বর্তমানে ওই জমির দাম কমপক্ষে ৫০ কোটি টাকা। ৫ আগস্ট পরবর্তী সময়ে তাঁদেও ওই বিপুল পরিমাণ জমি বেহাত করার কাজ শুরু করা হয়েছে।
তিনি বর্তমানে এ ঘটনায় নিরাপত্তাহীন রয়েছেন বলেও দাবি করেন। জমি উদ্ধার মহিপুর থানা পুলিশের সহায়তা চেয়েও পায়নি বলেও দাবি করেন। বালিয়াতলীর হাড়িপাড়া রাখাইন পল্লীর বাসীন্দা বোচান তার পূর্বপূরুষদের মালিকানা জমির ওয়ারিশ হিসেবে উদ্ধারে প্রশাসনের সহায়তা চেয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network