1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে ইউএনও’র তালা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

কলাপাড়ায় অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে ইউএনও’র তালা

  • আপডেট সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের গার্লস স্কুল সংলগ্ন এলাকায় অবস্থিত অনির্বাণ মডেল স্কুল সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করেন।
এ সময় ইউএনও কাউছার হামিদ জানান, প্রতিষ্ঠানটির স্কুলের মোঃ শাহিন ও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, কয়েকজন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন না করে তাদের কাছ থেকে টাকা আত্মসাৎ করা হয়েছে। ফলে ওই শিক্ষার্থীরা চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।
তিনি আরও বলেন, “প্রতিষ্ঠানটির কোনো সরকারি অনুমোদন নেই। অতিরিক্ত টাকা নিয়ে কোচিং সেন্টারের মতো কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এছাড়া অন্য স্কুলের মাধ্যমে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করানো হতো। এটি প্রকৃতপক্ষে কোনো বৈধ স্কুল নয়, বরং একটি চক্রের কারসাজি বলে মনে হচ্ছে।
ইউএনও বলেন, সরকারের বিধিমালা অনুযায়ী প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে এবং সাইনবোর্ড খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network