1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জিয়ানগরে ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে তিন পরিকল্পনা : পাইপলাইন যাবে বরিশাল হয়ে ঢাকা বা খুলনায় সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে : তথ্য উপদেষ্টা ভারতের প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত কানাডা : কার্নি শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার! ৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি

জিয়ানগরে ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের জিয়ানগরে আবারও আরও ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে জিয়ানগর থানা পুলিশ।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধা থেকে রাত ৯টা পর্যন্ত জিয়ানগর থানার এস আই ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের ইবাদুল কবির বাদল হাওলাদারের বাড়ীর ভেতর থেকে এই ৭৫ ব্যারেল বিটুমিন উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।  গত প্রায় ১ মাস ধরে বাদল হাওলাদারের বাড়ীর ভেতরে এই বিটুমিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।

 

বাড়ীর মালিক বাদল হাওলাদার জানান, “তিনি ঢাকায় থাকেন। তার বাড়ীতে কে বা কারা এই বিটুমিন রেখে গেছেন তা তিনি জানেন না।”  এর আগে গত ৪ এপ্রিল পুলিশ বাদল হাওলাদারের সেজো ভাইয়ের ছেলে  মেসার্স পলাশ এন্টার প্রাইজের মালিক ও ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের কাজের সাইড থেকে ৫৯ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করে। তখন ঝালকাঠী জেলা সদরের শ্যাডো কনষ্ট্রাকশনের মালিকের মামলার সূত্র ধরে সিসিটিভির ফুটেজ থেকে সনাক্ত করা ট্রাক চালকের তথ্যমতে ওই চোরাই বিটুমিন উদ্ধার করা হয়েছিল। বর্তমানে উদ্ধার করা ৭৫ ব্যারেল বিটুমিনও পলাশ হাওদারের হতে পারে বলে স্থানীয়রা ধারণা করেছেন।

বিটুমিন উদ্ধার হওয়ায় বিষয়ে এবং তার সম্পৃক্ততা আছে কিনা এ বিষয়ে পলাশের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বিটুমিনের বিষয়ে আমি কিছু জানি না। কে বা কারা কখন রেখে গেছে তা আমার জানা নেই।  আমার প্রতিপক্ষরা  আমাকে ফাঁসানোর জন্য এখানে আমার নাম ব্যবহার করার চেষ্টা করছে। আমি সম্পূর্ণ নির্দোষ।

জিয়ানগর থানার দায়িত্বে থাকা এসআই সাইদুজ্জামান জানান, সেউতিবাড়ীয়া গ্রামের ইবাদুল কবির বাদল হাওলাদারের বাড়ীর ভেতর অনেকদিন ধরে ৭৫ ব্যারেল বিটুমিন পরিতক্ত অবস্থায় পরেছিলো। আমরা বাড়ির মালিকের কাছে বিটুমিন সম্পর্কে জানতে চাইলে বাড়ির মালিক বাদল জানান তিনি  বিটুমিন সম্পর্কে কিছু জানেন না তার কিছু জানা নেই। আমরা বিটুমিন উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। অনেকেই আমাদের সাথে বিটুমিনের মালিকানা নিয়ে যোগাযোগ করেছেন।  উপযুক্ত মালিকানা কাগজপত্র পেলে আদালতের মাধ্যমে মাল তাদের বুঝিয়ে দেওয়া হবে।  উল্লেখ্য সম্প্রতি ঝালকাঠী সদর, রাজাপুর, বরগুনার বেতাগী  ও বাগেরহাটের মোড়েলগঞ্জ থানায় বিটুমিন চুরির বেশ কয়েকটি মামলা হয়েছে। এসব মামলার বাদীরা উক্ত বিটুমিনের মালিকানা দাবী করছে বলেও তিনি জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network