1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে ডাকাত সর্দার গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে তিন পরিকল্পনা : পাইপলাইন যাবে বরিশাল হয়ে ঢাকা বা খুলনায় সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে : তথ্য উপদেষ্টা ভারতের প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত কানাডা : কার্নি শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার! ৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি

পিরোজপুরে ডাকাত সর্দার গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জেলার নাজিরপুর উপজেলায় এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত চক্রের সর্দার আ. আজিজকে আজ মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ডাকাতির ঘটনায় এক ডাকাত নিহত হয়েছিল এবং চক্রের ৮সদস্য এতোদিন পলাতক ছিল।

বৃহস্পতিবার দুপুরে নাজিরপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।

সংবাদ সম্মেলন তিনি জানান, গতকাল বুধবার দিবাগত রাতে নাজিরপুর ও মাদারীপুর থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ও র‌্যাব-৮ এর সহযোগিতায় মাদারীপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাসরিন জাহান বলেন, গত ১৯ এপ্রিল রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের দক্ষিণ কলারদোয়ানিয়া গ্রামের উজ্জ্বল বাহাদুরের বাড়িতে ৯ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে।

এ সময় ডাকাতরা বাড়ির মালিককে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করলে পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কোপাকুপির ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাত দলের অন্য সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে তাদের একজন গুরুতর আহত অবস্থায় পড়ে থাকে।

এ ঘটনায় বাড়ির মালিক স্থানীয় একটি বেসরকারি কলেজের শিক্ষক ও ব্যবসায়ী উজ্জ্বল বাহাদুর ও তার ছেলে মিশকাফ আহত হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ডাকাত সর্দারকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে এবং ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network