1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

  • আপডেট সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : ৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং ৭৯৯’ নামের একটি জাহাজ। ১৮২ দশমিক ৫ মিটার লম্বা এ জাহাজটি শনিবার বিকেলে বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছে। এছাড়া ডিজেল নিয়ে আরও দুইটি জাহাজ এসেছে।

এর আগে গত ১৪ এপ্রিল সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন জেট ফুয়েল (জেট এ-১) নিয়ে বন্দরে এসেছিল ‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামক একটি ট্যাংকার। স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, চীনের পতাকাবাহী জাহাজটি জেট ফুয়েল নিয়ে বন্দরের বহির্নোঙরে আসার পরপরই লাইটারিং কার্যক্রম শুরু হয়েছে। ওজন কমিয়ে ড্রাফট (জাহাজের পানির নিচের অংশ) বন্দরের জেটিতে আনার উপযোগী হলেই দুই একদিনের মধ্যে জাহাজটি নিয়ে আসা হবে।

এদিকে শনিবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে ভিড়েছে পানামার পতাকাবাহী ট্যাংকার প্রিভে অ্যাঞ্জেল। আগেরদিন তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে বন্দরের বহির্নোঙরে ভিড়েছে পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার ‘এমটি কোয়েটা’।

বন্দর ও বিপিসি সূত্রে জানা গেছে, পরিশোধিত ডিজেল, অকটেন নিয়ে আসা বেশ কয়েকটি জাহাজ বন্দর জেটি ও বহির্নোঙরে অবস্থান করছে। লাইটারিং ও ডলফিন জেটিতে তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে খালাস করা হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network