1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ধর্ষণের পর শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বানারীপাড়ায় বিএনপির  ৪৮ তম  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বিভিন্ন উৎসাহ -উদ্দীপনার মধ্য দিয়ে চরফ্যাশনে  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নবীঁজী (সাঃ)-এর সম্মানেই মুমিনের মর্যাদা ও পরিচয়ের প্রকাশ -ছারছীনার পীর ছাহেব সভাপতি শাহীন. সম্পাদক রাহাত লালমোহনে ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্রের কমিটি গঠন বরিশাল ইইডি: ১ কোটি ১৭ লাখ টাকার কাজ করিয়ে বিল পেটে পুরলেন প্রকৌশলী শহিদুল রাঙ্গাবালীতে ধানের চারা খাওয়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৪ কাবা শরীফকে সাক্ষী রেখে রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন বরিশাল বিএনপি নেতা ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ বরিশাল মহানগরীতে পুলিশের আকস্মিক অভিযান

ধর্ষণের পর শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ডেস্ক সংবাদ : কুমিল্লার বুড়িচংয়ে ধর্ষণের পর শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হান্নান এই রায় দেন।

 

দণ্ডপ্রাপ্ত আসামি ময়নাল হোসেন বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের খোরশেদ আলমের ছেলে। রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) বদিউল আলম সুজন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আইনজীবী বদিউল আলম সুজন বলেন, ২০২১ সালের ২০ মে বুড়িচংয়ের ভারেল্লা গ্রামের ময়নাল হোসেন দ্বিতীয় শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা মীমকে ধর্ষণ শেষে হত্যা করে পলিথিনে প্যাঁচিয়ে মরদেহ টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখেন। এ ঘটনায় নিহত উম্মে হাবিবা মীমের মা পারভিন আক্তার বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

নিহতের মা পারভিন বেগম বলেন, আদালতের রায়ে আমি সন্তুষ্ট। দ্রুত রায় কার্যকরের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানাচ্ছি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network