1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাউখালীতে সন্ধ্যা নদীর তীর রক্ষা বাঁধ কাজের উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে তিন পরিকল্পনা : পাইপলাইন যাবে বরিশাল হয়ে ঢাকা বা খুলনায় সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে : তথ্য উপদেষ্টা ভারতের প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত কানাডা : কার্নি শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার! ৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি

কাউখালীতে সন্ধ্যা নদীর তীর রক্ষা বাঁধ কাজের উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালী  উপজেলার সন্ধ্যা নদীর তীরে আমড়াজুড়ি ফেরিঘাট ও আশোয়া এলাকায় জরুরি বাঁধ প্রতিরক্ষা কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে এ কাজের শুভ উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর এমপি।

 

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ,এম দ্বীন মোহাম্মদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, ওসি মোঃ ইয়াকুব হোসাইন, পিরোজপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাহির হোসেনসহ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।

 

পানি উন্নয়ন বোর্ডের জেলা নির্বাহী প্রকৌশলী নুসাহির হোসেন জানান, আমরাজুড়ি ও আশোয়া দুই প্রান্তে ১৮৮মিটার নদীর পাড়ে ৩৪ হাজার ৮৪২ জিও ব্যাগ ও ৫৬৪ মিটার টিউব ফালানো হইবে। পিরোজপুর জেলার কাউখালী  উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় নদী ভাঙন রোধে এই জরুরি প্রতিরক্ষা কাজ গ্রহণ করা হয়েছে।

 

স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি ও নদীভাঙন পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে পিরোজপুর পানি উন্নয়ন বিভাগ (বাপাউবো)। সংশ্লিষ্ট কর্মকর্তারা আরো জানান, এ বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন হলে নদী ভাঙনের ঝুঁকি অনেকাংশে কমে আসবে এবং এলাকার বসতবাড়ি, কৃষিজমি ও অবকাঠামো রক্ষা পাবে। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও টেকসইভাবে কাজ সম্পন্ন করার দাবি জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network