1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামবে জনগণ : মুয়াযযম হোসাইন হেলাল - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে তিন পরিকল্পনা : পাইপলাইন যাবে বরিশাল হয়ে ঢাকা বা খুলনায় সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে : তথ্য উপদেষ্টা ভারতের প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত কানাডা : কার্নি শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার! ৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট

জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামবে জনগণ : মুয়াযযম হোসাইন হেলাল

  • আপডেট সময় : শনিবার, ২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, জুলাই অভ্যুত্থানের পরে একটি সনদ তৈরি হয়েছে। সেই সনদের ভিতরে যে সকল অঙ্গীকার ছিল তার পক্ষে ৭০% মানুষ ভোট দিয়েছে। দেশের মানুষ হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন দিয়েছে। সরকারের দায়িত্ব এখন হ্যাঁ ভোটের পক্ষে মানুষ যে সমর্থন দিয়েছে সেটি কার্যকর করা। দেশের মানুষ প্রত্যাশা করে জুলাই সনদ বাস্তবায়িত হবে। ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। জুলাই সনদ বাস্তবায়িত করার অঙ্গীকার করেই রাজনৈতিক দলগুলি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আজ যদি জুলাই সনদ বাস্তবায়ন না করা হয়, তাহলে সেটা জাতির সাথে প্রতারণা করার সামিল। জুলাই সনদ নিয়ে টাল-বাহানা না করে জুলাই সনদ বাস্তবায়নের দাবী জানাচ্ছি সরকারের কাছে। আর যদি জুলাই সনদ বাস্তবায়ন করা না হয় তাহলে জনগণ তাদের দাবি আদায় করার জন্য অতীতে যেভাবে রাজপথে নেমেছিল আগামীতেও তাদের দাবি আদায় রাজপথে নামবে।

বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে শনিবার দুপুরে স্থানীয় ডাক দিয়ে যাই অডিটরিয়ামে উপজেলা ও পৌরসভার শূরা কর্ম পরিষদ সদস্যদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমীর, এ কে এম ফখরুদ্দিন খান রাযী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য, অধ্যক্ষ জহিরুল হক জেলা সেক্রেটারি পিরোজপুর, এছাড়াও বিভিন্ন উপজেলা ও পৌরসভার জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network