1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে প্রায় ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে তিন পরিকল্পনা : পাইপলাইন যাবে বরিশাল হয়ে ঢাকা বা খুলনায় সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে : তথ্য উপদেষ্টা ভারতের প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত কানাডা : কার্নি শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার! ৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট

মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে প্রায় ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি তালাবদ্ধ ঘর থেকে প্রায় ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

শুক্রবার(০১ মে) রাতে মঠবাড়িয়া পৌর শহরের আরামবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ কসটেপ দিয়ে প্যাকেট করা অবস্থায় মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ আরামবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় ওই বাড়ির ভাড়াটিয়া সাজেদুল রহমান মজিদের তালাবদ্ধ কক্ষের ভেতর থেকে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় বেশ কিছু প্যাকেটে করে রাখা গাঁজা উদ্ধার করে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network