1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
এমপিওভুক্ত হচ্ছেন বরিশালের ২৮২ শিক্ষক - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

এমপিওভুক্ত হচ্ছেন বরিশালের ২৮২ শিক্ষক

  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি স্কুল-কলেজে কর্মরত সাড়ে ৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

শনিবার (০২ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

মোট তিন হাজার ৭৩৬ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তের আওতায় আসছেন। তাদের মধ্যে স্কুলের দুই হাজার ৮২১ জন এবং কলেজের ৯১৫ জন শিক্ষক রয়েছেন। এ ছাড়াও বিএড স্কেল দেওয়া হচ্ছে ৬৫৬ জনকে এবং উচ্চতর স্কেল পাবেন দুই হাজার এক জন।

 

 

সভা সূত্রে জানা গেছে, স্কুলের ২ হাজার ৮২১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ঢাকা অঞ্চলের ৩৬৭, খুলনার ৩৯৯, বরিশালের ২৮২, চট্টগ্রামের ২৯৭, কুমিল্লার ২৪০, ময়মনসিংহের ২৮০, রংপুরের এক হাজার ৩৮৩, সিলেটের ১১০ এবং রাজশাহীর ৪৬৩ জন রয়েছেন।

 

 

কলেজের ৯১৫ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ঢাকা অঞ্চলের ৯১, খুলনার ১৫১, বরিশাল অঞ্চলের ৬৮, চট্টগ্রামের ৩৬, কুমিল্লার ৭২, ময়মনসিংহের ৬৮, রংপুরের ২২৯, সিলেটের ৩১ এবং রাজশাহীর ১৬৯ জন শিক্ষক রয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network