1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন

  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়া উপজেলার একমাত্র কৃষি কলেজ ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট (এমপিওভুক্ত) ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
এই অর্জনে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে আনন্দের জোয়ার বইছে। কলেজটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসরাত জাহান শাওন এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই কৃতিত্ব আমাদের প্রিয় ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তাদের আন্তরিকতা ও পরিশ্রমই আজকের এই অর্জন সম্ভব করেছে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রাখবে।
উল্লেখ্য, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই বিজ্ঞান মেলায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং নিজেদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। এতে ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দক্ষতা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখে এ সাফল্য অর্জন করে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network