1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নাজিরপুরে জাল টাকাসহ ৩ জন গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে তিন পরিকল্পনা : পাইপলাইন যাবে বরিশাল হয়ে ঢাকা বা খুলনায় সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে : তথ্য উপদেষ্টা ভারতের প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত কানাডা : কার্নি শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার! ৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট

নাজিরপুরে জাল টাকাসহ ৩ জন গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নাজিরপুরে জাল টাকার নোটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

 

রোববার (৩ মে) রাত সাড়ে ১২টার সময় উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারের জামে মসজিদ এলাকার সামনে পাকা রাস্তার ওপর থেকে মাটিভাঙ্গা পুলিশ ফাঁড়ির এস, আই মো. এস, এম সালেহি নেতৃত্বে পুলিশ তাদের গ্রেফতার করেন।এসময় তাদের কাছ থেকে পাঁচটি ১০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন, বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মৃত আবু বক্কর খলিফার ছেলে রাসেল খলিফা (৪৫), পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের মো. দুলাল শেখের পুত্র মো. সাইদুল ওরফে রানা (৪৮) ও মো. মজিবুর খানের ছেলে হাসিব খান(৪৬)।

 

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাজিরপুর থানায় একটি মামলা রেকর্ড করে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network