1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাল থেকে গরম বাড়তে পারে - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
এমবিবিএস’র ফলাফলে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রশংসনীয় সাফল্য ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ, ৫১ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রীর হামলায় স্বামী গুরুতর আহত: ঘটনাস্থল থেকে হাতুড়ির হাতল উদ্ধার পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়ন, মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা ২৭৬ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের মামলা রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি

কাল থেকে গরম বাড়তে পারে

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : দেশজুড়ে সপ্তাহ ধরে চলা বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে শুরু করেছে। কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী বৃষ্টিপাতসহ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (৬ মে) থেকে বৃষ্টি আরও কমে যেতে পারে, ফলে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং গরম অনুভূত হতে পারে।

মঙ্গলবার (৫ মে) দেশের সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুর ও কুমিল্লায়। ঢাকা, সিলেট ও বরিশাল ছাড়া অন্যান্য বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।
এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায়, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সামগ্রিকভাবে বৃষ্টিপাত কমতির দিকেই রয়েছে এবং আগামী দিনগুলোতে তা আরও কমতে পারে।
আজ সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়, আগামী বৃহস্পতিবার দেশের রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়োহাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, বৃহস্পতিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া বৃহস্পতিবার থেকে টানা চার–পাঁচ দিন তাপমাত্রা বেড়ে গরমের অনুভূতি বাড়তে পারে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network