1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাউফলে শিবির নেতার নেতৃত্বে ব্যবসায়ীর ওপর হামলা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
অটোরিকশা আটকের পর চালকের ধাক্কায় ট্রাফিক পুলিশের মৃত্যু বরগুনায় আসামি ধরতে গিয়ে হামলায় আহত ৬ ডিবি পুলিশ বাউফলে সাইবার মামলায় উপ-খাদ্য পরিদর্শক কারাগারে চরফ্যাশনে যুবদল নেতার নেতৃত্বে ২ জামায়াত নেতাকে হাত-পা বেঁধে  মধ্যযুগীয় নির্যাতন ‘অর্থের বিনিময়ে’ এসএসসি পরীক্ষার্থীর খাতা লিখে দিচ্ছিলেন শিক্ষকরা অনলাইন সেবায় এসেছে বিসিসির পানি সরবরাহ বিভাগ বরিশাল শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট গলাচিপায় এনএসআই ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৫০ লক্ষ রেনুপোনা জব্দ, ট্রাক আটক ভোলায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে পুরস্কার প্রদান ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সচেতনতামূলক রেলী আয়োজন 

বাউফলে শিবির নেতার নেতৃত্বে ব্যবসায়ীর ওপর হামলা

  • আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতির নেতার নেতৃত্বে এক মোবাইল ব্যবসায়ীর ওপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। ওই শিবির নেতা মো. নোমান ইসলাম ওরফে নাজিম।

সে উপজেলার দাশপাড়া ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি। আর হামলার শিকার ব্যবসায়ীর নাম মো. শাওন খান। তার কালাইয়া বন্দরের বাজার রোড এলাকায় মোবাইল ফোনের দোকান রয়েছে।

বুধবার (৫ মে) বিকেল সারে ৫টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের বাজার রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এদিকে, ব্যবসায়ীর ওপর হামলার হামলার একটি সিসিটিভি ফুটেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, শিবির নেতা নাজিম শিবিরের লোকজন নিয়ে ব্যবসায়ীর ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা ব্যবসায়ী শাওনকে উদ্ধার করে। হামলার শিকার ব্যবসায়ী শাওনের ভাষ্য ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবির নেতা নাজিমের বাবা মো. মজিবর ওরফে বেকারি মজিবরের সাথে ব্যবসায়ী শাওনের খালু মো. নজরুল ইসলামের জমিজমা নিয়ে বিরোধ চলছে।

ওই বিরোধ নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক চলছে। ঘটনার দিন বিকেল ৫টার দিকে শিবির নেতা নাজিম ব্যবসায়ী শাওনকে অকথ্যভাষায় গালিগালাজ করে এবং মারধরের হুমকি দেয়। হুমকির দেওয়ার ৩০ মিনিট পর দলবল নিয়ে ব্যবসায়ীর দোকানের সামনে গিয়ে হামলা চালায়। হামলায় ওই শিবির নেতা, তার বাবা মজিবর, ভাই নাজমুল সহ শিবিরের ১০/১২জন নেতা কর্মী অংশ নেয়।

এলোপাতাড়ি পিটিয়ে ব্যবসায়ীকে গুরুতর আহত করে। এসময় হামলাকারীরা ব্যবসায়ীর নগদ ১০ হাজার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলেও অভিযোগ রয়েছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করে শিবির নেতা নাজিম বলেন, জমিজমা বিরোধের সূত্র ধরে বাক বিতস্ডা হয়েছে। রাজনৈতিক কোন বিষয় নয়। এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, জমিজমা বিরোধের সূত্র দু পক্ষের মধ্যে একটা ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থ্যা নেয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network