1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দৌলতখানে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

দৌলতখানে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ভোলার দৌলতখান উপজেলা প্রাথমিক বিদ্যালেেয়র গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে ) বিকেলে আমির জাং গজনবী স্টেডিয়ামে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল (বালক -বালিকা)  খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মো.হাফিজ ইব্রাহিম এমপি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত গোল্ডকাপ  ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মু. জাহিদ উদ্দিন।  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান মিয়া, সহসভাপতি প্রভাষক নিজাম উদ্দিন ভূঁইয়া,  সাধারণ সম্পাদক শাজাহান সাজু, উপজেলা ক্রীড়া সম্পাদক আবদুল কাদের উজ্জ্বল চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব  আবুহেনা রিয়াজ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়াবিদ  জসিম উদ্দিন  মাস্টার, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হাই।

 

খেলায় (বালিকা) নুরমিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে হারিয়ে সৈয়দপুর সুকদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়  ১- ০ গোলে হারিয়ে বিজয় হয়।  অপরদিকে (বালক) পশ্চিম কলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে    হারিয়ে পশ্চিম জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়  জয়লাভ করে।  অনুষ্ঠান শেষে এমপি হাফিজ ইব্রাহিম বিজয়ী দলের অধিনায়কদের হাতে টপি প্রদান করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network