1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় নারকেল পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

ভোলায় নারকেল পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

হাসান পিন্টু, লালমোহন: ভোলার লালমোহনে নারকেল পাড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মাসুদ হাওলাদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বেশকয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৬ মে) দুপুরে লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই দিন রাতেই অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত মাসুদ ওই এলাকার হাওলাদার বাড়ির আজগর আলী হাওলাদারের ছেলে। অপরদিকে গ্রেফতারকৃতরা হলেন- মো. ফিরোজ, মো. তানভীর, মো. আকতার ও রেসমা বেগম। তাদেরকে আজ (বৃহস্পতিবার) দুপুরের দিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার দুপুরে লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে নিহতের ঘরের পেছনে প্রতিপক্ষ রেসমা ও সজিবসহ কয়েকজন নারকেল পাড়তে যান। এসময় মাসুদের মেয়ে মাসুমা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে উভয় পক্ষ দা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। স্থানীয়রা গুরুতর আহত মাসুদসহ অন্যদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে মাসুদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরে গতকাল রাতে নিহতের মেয়ে মামুমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। পরে আমরা অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছি। আসামিদের আদালতে পাঠানো হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network