1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মনপুরায় স্কুলছাত্র নিখোঁজ, দুই দিনেও মেলেনি সন্ধান - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার বাবুগঞ্জে অনুমতি ছাড়া বিএনপির সভা-সমাবেশ না করার নির্দেশ

মনপুরায় স্কুলছাত্র নিখোঁজ, দুই দিনেও মেলেনি সন্ধান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ভোলার মনপুরা উপজেলার ২নং হাজীরহাট ইউনিয়নের চর ফৈজুউদ্দিন গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রবিউল হাসান ইমন (১৫) নামে এক স্কুলছাত্র গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় পরিবারের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

 

নিখোঁজ ইমন হাজীরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়-এর ১০ম শ্রেণির ছাত্র। পরিবার সূত্রে জানা যায়, গত ৫ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে পড়ালেখা নিয়ে অভিভাবকদের বকাঝকার পর কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায় সে। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

পরিবারের সদস্যরা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত ইমনের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ছেলেকে ফিরে পেতে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের।

 

ইমনের বাবা আবুল কালাম আজাদ বলেন, পড়ালেখা নিয়ে একটু বকাঝকা করেছিলাম। পরে সে অভিমান করে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাইনি। আমরা খুব চিন্তায় আছি।

 

এ ঘটনায় বৃহস্পতিবার (৭ মে) মনপুরা থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার জিডি নম্বর-২০১। নিখোঁজ স্কুলছাত্র ইমনের সন্ধান পেলে দ্রুত নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে তার পরিবার।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network