1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নখ কাটার সময় বাকি আর মাত্র ১২ দিন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
এমবিবিএস’র ফলাফলে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রশংসনীয় সাফল্য ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ, ৫১ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রীর হামলায় স্বামী গুরুতর আহত: ঘটনাস্থল থেকে হাতুড়ির হাতল উদ্ধার পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়ন, মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা ২৭৬ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের মামলা রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি

নখ কাটার সময় বাকি আর মাত্র ১২ দিন

  • আপডেট সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬

ইসলাম ডেক্স : ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান হলো, যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, তারা জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি দেওয়া পর্যন্ত নখ, চুল বা শরীরের কোনো পশম না কাটা মুস্তাহাব বা উত্তম।

জিলহজ মাসের চাঁদ দেখার পর (১ তারিখ) থেকে শুরু করে ঈদের দিন কোরবানি সম্পন্ন করা পর্যন্ত এই নিয়ম প্রযোজ্য। যারা নিজের পক্ষ থেকে কোরবানি দেবেন, শুধুমাত্র তাদের জন্য এই বিধান। পরিবারের অন্য সদস্যদের জন্য এটি বাধ্যতামূলক নয়।
রাসূল (সা.) বলেছেন, “জিলহজ মাসের চাঁদ দেখার পর তোমাদের কেউ যদি কোরবানি করতে চায়, তবে সে যেন তার চুল,নখ ও লোম কাটা থেকে বিরত থাকে” (সহীহ মুসলিম।)।
হানাফি মাযহাব অনুযায়ী, এই সময় চুল-নখ না কাটা সুন্নতে মুয়াক্কাদা (অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত), তবে অপরিহার্য নয়। কোরবানি করার পরপরই নখ, চুল কাটা সম্পূর্ণ বৈধ এবং স্বাভাবিক।
জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হলে, বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ ১৮ মে ২০২৬ (সোমবার) সন্ধ্যায় খোঁজা হবে। ১৯ মে ২০২৬ (মঙ্গলবার) থেকে জিলহজ মাস শুরু হতে পারে। অর্থাৎ ১০ জিলহজ, ২৭ মে ২০২৬ বুধবার বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি ১৮ মে ২০২৬ তারিখে চাঁদ দেখার পর আনুষ্ঠানিকভাবে জিলহজ মাসের শুরুর তারিখ ঘোষণা করবে। সাধারণত সৌদি আরবের সাথে মিলিয়ে বা তার একদিন পরে বাংলাদেশে চাঁদ দেখা যায়।
“ঈদের ১০ দিন আগে নখ কাটা যাবে না” – কথাটি পুরোপুরি সঠিক নয়। বরং জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে ১০ বা তার কম দিন (কোরবানি পর্যন্ত) না কাটার নির্দেশ রয়েছে। ইসলামি দৃষ্টিকোণ থেকে, এটি একটি ইবাদত। যারা কোরবানি দিচ্ছেন, তারা যেন হাজি সাহেবানদের সাথে কিছুটা সাদৃশ্য রেখে এই ১০ দিন পবিত্র অবস্থায় থাকেন, তাই এই নির্দেশনা দেওয়া হয়েছে।
যদি কেউ ভুলে বা অজ্ঞতাবশত চুল-নখ কেটে ফেলেন, তবে তার কোরবানি হয়ে যাবে, কিন্তু মুস্তাহাব আমলটি ছুটে যাবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network