1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হরমুজ প্রণালীতে গোলাগুলি : যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ‘বেপরোয়া’ হামলা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট ভোলায় ভুয়া দলিল দিয়ে কোটি টাকার জমি দখলের অভিযোগ পটুয়াখালীতে নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত পটুয়াখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস বরগুনায় প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক : সংস্কারের ১৫ দিনের মাথায় খানাখন্দে ভরপুর, অনিয়মের অভিযোগ মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক ব্যবহার সম্ভাবনাময় হতে পারে : মির্জা ফখরুল বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

হরমুজ প্রণালীতে গোলাগুলি : যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ‘বেপরোয়া’ হামলা

  • আপডেট সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬

অনলাইন ডেস্ক : পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তেহরান ওয়াশিংটনের বিরুদ্ধে ‘বেপরোয়া সামরিক দুঃসাহসিকতা’র অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে বলেন, “যখনই কোনো কূটনৈতিক সমাধানের পথ তৈরি হয়, তখনই যুক্তরাষ্ট্র হঠকারী সামরিক পথ বেছে নেয়। ইরানিরা চাপের মুখে কখনও নতি স্বীকার করে না।”

 

ইরানি সামরিক বাহিনীর দাবি, যুক্তরাষ্ট্র তাদের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানি ড্রোন ও মিসাইল হামলার জবাবে মার্কিন যুদ্ধজাহাজগুলো ‘আত্মরক্ষামূলক’ পদক্ষেপ নিয়েছে। ট্রাম্প এই হামলাকে একটি ‘লাভ ট্যাপ’ বা সামান্য আঘাত হিসেবে অভিহিত করে দাবি করেছেন যে, দুপক্ষের মধ্যকার যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে।

 

তবে পরিস্থিতির অবনতি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস সরবরাহ হয়, যা বর্তমানে চরম ঝুঁকির মুখে পড়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network