1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দুমকিতে গাঁজাসহ দুই যুবক আটক - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

দুমকিতে গাঁজাসহ দুই যুবক আটক

  • আপডেট সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর দুমকি উপজেলায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার লেবুখালী ইউনিয়নের পশ্চিম লেবুখালী এলাকার ৪ নম্বর ওয়ার্ডের সুলিজ ঘাটসংলগ্ন পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এসআই মো. সজিব সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়। তবে ধস্তাধস্তির একপর্যায়ে একজন পালিয়ে যেতে সক্ষম হন।

আটককৃতরা হলেন উপজেলার পশ্চিম লেবুখালী এলাকার মো. আশিক মোল্লা (২০) ও লাগিব মিনার (১৯)। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম আবদুল্লাহ গাজী (৪০) বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, আটক আশিক মোল্লার দেহ তল্লাশি করে তার জিন্স প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ হাজার টাকা।

এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network