1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলার অপহৃত কলেজ ছাত্রী কুয়াকাটা থেকে উদ্ধার, আটক ২ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার বাবুগঞ্জে অনুমতি ছাড়া বিএনপির সভা-সমাবেশ না করার নির্দেশ

ভোলার অপহৃত কলেজ ছাত্রী কুয়াকাটা থেকে উদ্ধার, আটক ২

  • আপডেট সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ভোলা জেলার চরফ্যাশন থেকে অপহৃত কলেজছাত্রী কারিমা হাসানকে (১৭) পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (৮ মে) গভীর রাতে কুয়াকাটার হোটেল রূপান্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে দুই যুবককে আটক করা হয়েছে।

 

আটককৃতরা হলেন চরফ্যাশন উপজেলার মো. হাসনাইন (২১) ও মেহেদী হাসান (২৬)। তাদের বিরুদ্ধে অপহরণের ঘটনায় জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে মহিপুর থানা পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার কলেজছাত্রী কারিমা নিখোঁজ হওয়ার পর তার পরিবার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মহিপুর থানা পুলিশ কুয়াকাটার আবাসিক হোটেল রূপান্তি থেকে রাতে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।

 

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার অভিযানের সময় ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে অপহরণের সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

 

তিনি আরও জানান, এ ঘটনায় ভোলার চরফ্যাশন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

পুলিশ সূত্র জানিয়েছে, জরুরি সেবা ৯৯৯-এ দ্রুত তথ্য দেওয়ার কারণেই তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে কলেজছাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network