1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আমি কোন চাঁদাবাজ, দখলবাজকে প্রশয় দেব না : পটুয়াখালীতে আলতাফ চৌধুরী - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

আমি কোন চাঁদাবাজ, দখলবাজকে প্রশয় দেব না : পটুয়াখালীতে আলতাফ চৌধুরী

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, এমপি বলেছেন “সরকারের বরাদ্দকৃত বাজেটের উপর ঠিকাদার, স্টাফ,অফিসার এছাড়াও কিছুসংখ্যক দূর্নীতিবাজ রাজনীতিবীদরা আছেন তারাও বখরা বসান।আমি আপনাদের সাথে ছিলাম,আছি-যতদিন আছি আমি আপনাদেরকে নিশ্চীত করছি আমি কোন চান্দবাজকে,দখলবাজকে প্রশয় দেব না,আমি এ ক্ষেত্রে আপনাদের সাহায্য চাই। আমার সাহস আছে,আপনাদের সাহস আমার প্রয়োজন।”

 

 

পটুয়াখালী -২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নবনিযুক্ত সভাপতি হিসেব আজ পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

 

হাসপাতালের তত্বাবধায়ক ডা: দিলরুবা ইয়াসমীন লিজার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মো: খালেদুর রহমান মিয়া,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম,অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম,ডা: জিয়াউল করিম,ডা: অনুপ কুমার,জেলা বিএনপি নেতা মাকসুদ আহম্মেদ বায়েজীদ পান্না,এ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম,এ্যাডভোকেট তৌফিক আলী খান কবির ,এ্যাডভোকেট আনিসুর রহমান,পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো:জাকির হোসেন প্রমুখ।

 

মতবিনিময় সভায় এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স সহ সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন“মাদকদ্রব্য যারা গুদামজাত ,বিক্রয় পরিবহন ,সেবন করে তারা প্রত্যেকেই অপরাধী,আমরা যদি একত্রে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে না দাড়াই তাহলে আজকে পাশের গ্রামের ছেলে নষ্ঠ হয়ে যাচ্ছে ,কালকে নিজের গ্রামের ছেলে নষ্ঠ হয়ে যাবে,পরশু নিজের ছেলেও নষ্ঠ হয়ে যাবে।এদের বিরুদ্ধে আমাদের সকলের সম্বলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে,আমাদের অবস্থান সন্ত্রাস,চাদাবাজী,দখলবাজী,শালিশী বানিজ্য,মাদকের বিরুদ্ধে কঠোর।

 

তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে বলেন “ পরিশ্রম করে টাকা উপাজর্নে করার চাইতে অনেকে চান্দা বাজীকে প্রেফার করে ,তারা শুধু দখলবাজীসহ শালিশবানিজ্যে পারদর্শি –সত্যিকারের কাজের বেলায় তারা ঘোড়ার ডিম।যারা এ আকাজ গুলি করে যাচ্ছে , তারা আমাদের কারো না কারো আশ্রয়-প্রশয় করছে,আমরা যদি তাদের বিরুদ্ধে রুখে দাড়াই ,সামাজিক এবং আইনীপ্রক্রিয়ায় ব্যবস্থা নেই তাহলে ওরা কিছু করতে পারবেনা।

 

এয়ার ভাইস মার্শাল (অব. ) আলতাফ হোসেন চৌধুরী বিএনপি সরকারের পটুয়াখালী জেলায় বিগত দিনে এবং বর্তমান সরকারের সময় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা উল্লেখ করে বলেন “বেগম খালেদা জিয়ার আমলে পটুয়াখালী ১০০ শয্যা হাসপাতাল থেকে ২৫০ শয্যার বর্তমান ভবন , সড়ক,সেতু ,যোগাযোগ, অবকাঠামো সহ বিভিন্নখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।বর্তমান সরকার মাত্র কয়েক সপ্তাহ আগে ক্ষমতা নিয়েছেন এর মধ্যেই মসজিদের ইমাম,পুরোহিত,ভিজিএফ,ফ্যামিলী কার্ড,কৃষককার্ড সহ জনক্যলান খাতে ব্যাপক বরাদ্দ দিয়েছেন।এত অল্প সময়ের মধ্যে বিগত কালের কোন সরকারই এত বাজেট দিতে পারেনি। আমরা যদি এই বাজেটের বরাদ্দগুলি সঠিক ভাবে কাজে লাগাই তাহলে সাধারণ মানুষের জীবন যাত্রার অনেক পরিবর্তন হয়ে যাবে।

 

এয়ারভাইস মার্শাল(অব.) আলতাফ হোসেন চৌধুরী হাসপাতালে উন্নয়নের বিষয় বলেন “ হাসপাতালের রুগীদের যেন আর ফ্লোরে না ঘুমাতে হয়,সেজন্য আমাদের আন্তরিক ভাবে কাজ করতে হবে।হাসাপাতালে চিকৎসক সংকট,অবকাঠামো সহ আনুষাঙ্গিক জনবলের সমস্যা বিদ্যমান রয়েছে সবাইকে ধৈর্য ধরে চিকিৎসা নিতে হবে। চিকৎসকরা আমাদের বন্ধু ,তাদেরকে চিকিৎসা দেয়ার মত পরিবেশ তৈরী করার দায়িত্ব আমাদের সকলের।তিনি ২৫০ শয্যা হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা,চিকিৎসক,নার্স সহ জনবল সংকট সমাধানে জরুরী ভিক্তিতে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস প্রদান করেন।

 

মতবিনিময় সভায় হাসপাতালের চিকিৎসক,নার্স,কর্মকর্তা,কর্মচারী সহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।এর আগে তিনি হাসপাতালের নতুন সৃষ্ঠ শিশুদের হাম ওয়ার্ড পরিদর্শন করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network