1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পটুয়াখালীতে ধান বিক্রি করতে যাওয়ার পথে প্রাণ গেল কোরআনে হাফেজের - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

পটুয়াখালীতে ধান বিক্রি করতে যাওয়ার পথে প্রাণ গেল কোরআনে হাফেজের

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর দশমিনায় ধান বিক্রি করতে যাওয়ার পথে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে হাফেজ মো. দেলোয়ার মুন্সি (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

 

শনিবার (৯ মে) সকাল ৯টার দিকে দশমিনা-গলাচিপা আঞ্চলিক মহাসড়কের আরজবেগী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার মুন্সি উপজেলার রণগোপালদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব আউলিয়াপুর গ্রামের মৃত সৈয়দ আলী মুন্সির ছেলে। তিনি ব্যক্তিগত জীবনে একজন কোরআনে হাফেজ ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে নিজের উৎপাদিত ধান বিক্রির উদ্দেশ্যে একটি শ্যালো ইঞ্জিন চালিত নসিমন ভাড়া করেন দেলোয়ার। ধান নিয়ে তিনি পার্শ্ববর্তী বাউফল উপজেলার কালাইয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আরজবেগী বাজারের উত্তর পাশে পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার মুন্সির মৃত্যু হয়। এই ঘটনায় নসিমন চালক রুবেল আহত হয়েছেন।

খবর পেয়ে নিহতের স্বজন ও স্থানীয়রা দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। একজন কোরআনে হাফেজের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network