1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করলো এনসিপি - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
হানি ট্র্যাপ মামলার আসামির জামিনে ক্ষোভ, কাফনের কাপড় পরে মানববন্ধন সঠিক ইসলামী আদর্শ ছাড়া জীবন সুন্দর ও সুশৃঙ্খল হয় না -ছারছীনার পীর ছাহেব বাবুগঞ্জে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, দেড় লাখ টাকা জরিমানা কলাপাড়ার সাগরপাড়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুমিল্লার ডিসি হতে ৮ কোটি টাকায় চুক্তি! ভাণ্ডারিয়া প্রশাসনের সাথে ভাঙ্গারি ব্যবসায়ীদের জরুরি সভা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক সেলিনা বেগম সাময়িক বরখাস্ত বরিশাল সরকারি নার্সিং কলেজে “Safe Internet for Women” শীর্ষক সেমিনার  উজিরপুরে আগুন লাগার দেড় ঘণ্টা পর আগুন নিভাতে ফায়ার সার্ভিস, দোকান পুড়ে ভস্মীভূত জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করলো এনসিপি

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকারের নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ রোববার (১০ মে) বিকেলে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য হাজারের বেশি অ্যাপ্লিকেশন জমা হয়েছিল। সেখান থেকে আমরা প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করছি।

সারজিস আলম বলেন, আগামী ঈদের আগেই আমরা আশা করছি এ মাসের ২০ তারিখে দ্বিতীয় ধাপে আবারো ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করব। আমাদের এই নাম ঘোষণা প্রক্রিয়া চলতে থাকবে।

তিনি আরও বলেন, আমাদের সারা দেশ থেকে এনসিপিতে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছেন, নেতৃত্ব দিচ্ছেন কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের যারা পরিশ্রমী, গ্রহণযোগ্য, যারা মানুষের ওপর কখনো জুলুমের সঙ্গে সম্পৃক্ত ছিল না, যাদের সঙ্গে ফ্যাসিস্টদের সরাসরি সম্পৃক্ততা বা তাদের পর্যায়ে অপরাধের সম্পৃক্ততা ছিল না; তারা অন্য যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, তারা এনসিপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবে। আমরা সার্বিকভাবে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে অন্য কোনো রাজনৈতিক দল থেকে যদি কেউ আসতে চায়, তাদেরকেও সুযোগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network