1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
অভিযানের খবর পেয়ে পালিয়ে গেলেন ভুয়া চিকিৎসক - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় বিএনপি নেতা ও  বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান মহিলা ও শিশুবিষয়ক  মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন সেলিমার রহমান বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত দাদার সম্পত্তি লিখে নিয়ে উধাও নাতি, বিপাকে বৃদ্ধ দম্পতি যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল রোগীর বরিশাল বিশ্ববিদ্যালয়ে দরজা আটকানো নিয়ে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী ভোলায় পুলিশের উদ্যাগে  মাদক বিরোধী সমাবেশ বাবুগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত তালতলীতে লোহার সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ডিঙি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

অভিযানের খবর পেয়ে পালিয়ে গেলেন ভুয়া চিকিৎসক

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহর এলাকায় চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে এক মেডিকেল স্টোরে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় রোগী দেখার কেবিন, সিলগালা, চিকিৎসা সরঞ্জাম জব্দ এবং নগদ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তবে অভিযানের খবর পেয়ে মেডিকেল স্টোরের মালিক ভুয়া চিকিৎসক মো. সোহেল রানা পালিয়ে গেছেন।

শনিবার (৯ মে) বিকেলে ইসলামপুর মোড়ে অবস্থিত শর্মী মেডিকেল স্টোরে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী হাসান এবং ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল অংশ নেয়।

অভিযান সূত্রে জানা যায়, মেডিকেল স্টোরটিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে রোগী দেখার অভিযোগ ছিল। অভিযানের সময় কেবিন থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অক্সিজেন সিলিন্ডার, টেপ, ব্যান্ডেজ এবং ছোটখাটো অস্ত্রোপচারে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যাল ও চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়। পরে রোগী দেখার কেবিনটি সিলগালা করা হয়।

তবে অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যান মেডিকেল স্টোরের মালিক ও কথিত চিকিৎসক মো. সোহেল রানা। দীর্ঘ সময় অপেক্ষার পরও তাকে না পেয়ে প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী হাসান বলেন, ‘অভিযানের সময় ডাক্তার পরিচয়দানকারী সোহেল রানাকে পাওয়া যায়নি। তিনি পালিয়ে গেছেন। তিনি প্রকৃত চিকিৎসক নন।’ তিনি আরও জানান, কিছুদিন আগে ভুল চিকিৎসার মাধ্যমে একটি শিশুর ক্ষতির অভিযোগ ওঠে সোহেল রানার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network