1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে অটোচালক গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে অটোচালক গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের নেছারাবাদে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে খোকন হাওলাদার নামে এক অটোচালককে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে পিরোজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে উপজেলার একটি গ্রামের পুকুরে ভুক্তভোগী নারী গোসল করতে গেলে খোকন হাওলাদার তাঁকে হয়রানি করেন। একপর্যায়ে ওই নারীকে জোর করে ধরে নিয়ে গিয়ে নির্যাতনের চেষ্টা চালান। পরে ভুক্তভোগী নারীর চিৎকারে লোকজন এগিয়ে এলে অভিযুক্ত অটোচালক পালিয়ে যান।

নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network