1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় ফেক আইডি খুলে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

কলাপাড়ায় ফেক আইডি খুলে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া পৌর শ্রমিকদলের সভাপতি নাসির মোল্লা মিন্টুর নামে ফেক ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালানো এবং চাঁদা দাবির অভিযোগে মোঃ রিমন ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রিমন ইসলাম পার্শ্ববর্তী উপজেলা আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পাঁচা কোড়ালিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। রবিবার রাত ৯টার দিকে কলাপাড়া থানার এসআই জাহিদুল ইসলাম জয়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কলাপাড়া পৌর শ্রমিকদলের সভাপতি ও ঠিকাদার ব্যবসায়ী নাসির মোল্লা মিন্টু অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে মিথ্যা ও মানহানিকর পোস্ট ছড়িয়ে তাকে হয়রানি করে আসছিল। এ সময় অভিযুক্তরা তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১১ এপ্রিল রাতে চম্পাপুর পাটুয়া সুইজ ওয়াপদার কাজের সাইট থেকে বাড়ি ফেরার পথে ধানখালী ইউনিয়নের নমোরহাট বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় তার পথরোধ করে একদল দুর্বৃত্ত। এ সময় তারা অস্ত্রসস্ত্র নিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে এবং মারধর করে আহত করে।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা তার কাছ থেকে নগদ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে বিভিন্ন মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে চাঁদা দাবি অব্যাহত রাখে অভিযুক্তরা। এমনকি বিকাশ নম্বর দিয়ে টাকা পাঠানোর জন্য চাপ প্রয়োগ করা হয়।
ভুক্তভোগী অভিযোগ করেন, ভয়ভীতির কারণে গত ৫ মে তিনি অভিযুক্তদের দেওয়া দুটি বিকাশ নম্বরে মোট ৩ হাজার টাকা পাঠান। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রিমন ইসলামকে গ্রেফতার করে পুলিশ। কলাপাড়া থানার পুলিশ জানায়, মামলার অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network