1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার জমি দখলে নিতে মরিয়া প্রতিপক্ষরা! - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে তিন পরিকল্পনা : পাইপলাইন যাবে বরিশাল হয়ে ঢাকা বা খুলনায় সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে : তথ্য উপদেষ্টা ভারতের প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত কানাডা : কার্নি শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার! ৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট

অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার জমি দখলে নিতে মরিয়া প্রতিপক্ষরা!

  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম আকনের জমি প্রতিপক্ষরা দখল করে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তিনি বাদী হয়ে প্রতিবেশী সোহরাব হাওলাদার সেলিম হাওলাদার, ওহাব হাওলাদারের বিরুদ্ধে সহকারি পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।রোববার (১১ মে) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে ভুক্তভোগী নুরুল ইসলাম আকন সোমবার (১১ মে) সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০০০ সালে বিবাদীদের চাচার নিকট থেকে ৬৬ শতাংশ জমি ক্রয় করে বসতঘর উত্তোলন করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। বেশ কিছুদিন ধরে প্রতিপক্ষরা জমির সীমানার পাশ থেকে দখল করার চেষ্টা চালিয়ে আসছে। যে কারণে বর্তমানে তার প্রাপ্য জমি ইতিমধ্যে কমে গেছে।

তিনি আরও বলেন, প্রতিপক্ষরা কোনো সালিশ ব্যবস্থা মানছেন না। তারা সংখ্যায় বেশি হওয়ার কারণে বারবার জবরদখল করছেন। এ ব্যাপারে অভিযুক্ত মো. সোহরাব হাওলাদার বলেন, নুরুল ইসলাম আকন তার প্রাপ্য জমি ভোগ দখল করছেন।

তার নিজের পুত্র সন্তান পুলিশ কর্মকর্তা ও স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জের উপস্থিতিতে আগে সালিশ ব্যবস্থা হয়েছে এবং সীমানা নির্ধারণ হয়েছে। তিনি অন্যায়ভাবে হয়রানি করার জন্য বারবার আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ করছেন।

আমরাও চাই কার্যকরীভাবে এ ঘটনার সমাধান হোক। অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী সরে জমিনে পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে বিষয়টি সুষ্ঠু ফয়সালা করার দায়িত্ব দেওয়া হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network